থার্ড আই নিউজ: সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেস কাউন্সিলের সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম।
শুক্রবার (২৯মে) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও একসাথে কাজ করার বিষয়ে কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এই পেশায় সবাইকে একসাথে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু পেশাগত জায়গায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকলে সমাজের নানা সমস্যা ও অনিয়ম আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে আমি আশা করি। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও সাংবাদিকদের বিভিন্ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করব।
মন্তব্য করুন