থার্ড আই ডেস্ক: ১৮ জুলাই ২০২৪। উত্তাল ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে কাঁপছে ঢাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদবাগের নাজমুল কাজী জানতে পারেন, শনির আখড়ায় আন্দোলনকারীদের জন্য পানি ও শুকনা খাবার প্রয়োজন। দেরি না করে মোহাম্মদবাগের বাসা থেকে বের হয়ে যান তিনি।পার্শ্ববর্তী একটি দোকান থেকে কিছু পানির বোতল ও শুকনা খাবার নিয়ে আন্দোলনকারীদের মাঝে বিতরণ করেন নাজমুল।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা তাঁকে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়।
মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় তাঁকে। স্ত্রী মারিয়া খবর পেয়ে বিকেল ৫টায় ঢাকা মেডিকেলে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, এক সারিতে পাঁচজনের লাশ। এর মধ্যে একজন তাঁর স্বামী নাজমুল কাজী।
স্বামীর লাশ দেখে মারিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিধবা? আমার বিধবা হওয়ার বয়স হইছে বলেন!’
(সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া)
মন্তব্য করুন