থার্ড আই নিউজ: পূজামণ্ডবের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, শহরে টহলসহ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে বলে জানিয়েছেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুরের বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

৩৫ বিজিবির অধিনায়ক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। প্রতিবছর দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবস্থা জোড়দার করতে কাজ করে বিজিবি। এবারও জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সরাসরি মাঠে রয়েছে বিজিবি সদস্যরা।

এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।  এবছর সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদজাপন কমিটির সদস্যরাসহ গণ্যমান্য অনেকে এ সময় উপস্থিত ছিলেন।