থার্ড আই ডেস্ক: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সংবাদমাধ্যমে হস্তক্ষেপের ইচ্ছা সরকারের নেই। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি, আমার মনে হয় তার সমান ক্রেডিট সংবাদমাধ্যমেই যায়। ইনশাআল্লাহ, আমাদের এই সময় প্রোমিডিয়া পাবেন। আমাদের তরফ থেকে কোনো ধরনের হস্তক্ষেপের  ইচ্ছে নেই। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশে, সোনার বাংলাদেশ হবে।