থার্ড আই নিউজ : গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিউজ কাভারে যুক্তরাষ্ট্রে যান।
সাংবাদিকতা অঙ্গনের পরিচিত ও প্রিয় সহকর্মীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ও দ্রুত সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।