থার্ড আই নিউজ: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে—এমন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শনিবার (১৬ মে) সকালে কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যাকাডেমির ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন বলেন, আমাদের সন্তানেরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় কাজ খুঁজে নিতে পারবে। তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে—সেই লক্ষ্যেই বর্তমান শিক্ষাব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে।
এ সময় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে ও রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যাকাডেমির সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সমাজসেবক মামুন হোসেন ব্যাপারী, রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লাসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মন্তব্য করুন