তিতুমীর কলেজ প্রতিনিধি (ঢাকা): রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। গুরুত্বপূর্ণ এ ইউনিটের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। তরুণ নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মাঝে আগ্রহ দেখা দিয়েছে। কমিটি গঠনকে সামনে রেখে নতুন করে সরব হয়েছে ক্যাম্পাস। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে তরুণ নেতা আবু বকর সিদ্দিকের নাম।
কমিটি বিলুপ্তির পর থেকেই তিতুমীর কলেজ ছাত্রদলের পরবর্তী নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সাংগঠনিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।
সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বকারী যোগ্য প্রার্থী হিসেবে তরুণ নেতা আবু বকর সিদ্দিককে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
নেতাকর্মীদের অনেকে মনে করছেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তিতুমীর কলেজের সাংগঠনিক বাস্তবতা, কর্মীদের সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ে সক্রিয়তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
তবে তিতুমীর কলেজ ছাত্রদলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর নতুন কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ক্যাম্পাসের নেতাকর্মীরা। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় একাধিক নাম আলোচনায় থাকলেও আবু বকর সিদ্দিকের নাম সাধারণ সম্পাদক পদকে ঘিরে আলোচনায় থাকায় বিষয়টি নতুন করে নজর কেড়েছে।
আলোচনায় থাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক (বাবু) বিএনপির দুঃসময়ে নির্যাতিত হয়ে একাধিকবার জেল খেটেছেন, গুম হয়েছিলেন। আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী নিবেদিতকর্মী। ত্যাগ, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের পথচলায় তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন