থার্ড আই নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খন্দকার আল আশরাফ মামুন। বৃহস্পতিবার (৪জুন)যুবদলের এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

খন্দকার আল আশরাফ মামুন উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের শুক্রাবাদ গ্রামের বাসিন্দা। তিনি এগারোসিন্দুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য মরহুম খন্দকার শামসুল আলমের ছেলে।

এর আগেও তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিতে স্থান পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মামুন বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই ছাত্রদল এবং পরবর্তীতে যুবদলের সক্রিয় রাজনীতি করে আসছি। রাজনীতি করার কারণে বিভিন্ন সময় জেল-জুলুম ও মামলা-হামলার শিকার হয়েছি। তারপরও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হইনি।

তিনি আরও বলেন, ‘আমাকে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’