থার্ড আই ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে টানা পাঁচ দিন ছুটি থাকবে। আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি উদযাপিত হবে। এই ছুটির কারণে আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশীয় কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত বা বাজারে আসবে না। আগামী ১ জুন (সোমবার) থেকে আবার যথারীতি দৈনিক সংবাদপত্রগুলো পাঠকদের হাতে পৌঁছাবে।
তবে মুদ্রণ (প্রিন্ট) সংস্করণ বন্ধ থাকলেও এই ছুটির সময়ে সংবাদপত্রের অনলাইন সংস্করণ এবং ডিজিটাল নিউজ পোর্টাল চালু থাকবে।
মন্তব্য করুন