থার্ড আই নিউজ: আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন কালকিনি উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সী। সাধারণ ভোটারদের সঙ্গে তৈরি করছেন চমৎকার মেলবন্ধন।
মাহবুব হোসেন মুন্সী কালিকিনির ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুন্সী বাড়ির সন্তান। তার বাবা জাবেদ আলী মুন্সী ও বড় ভাই খোকন মুন্সী ছিলেন কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক জীবনে পারিবারিকভাবে তারা রাজপথে বিএনপির লড়াকু সৈনিক।
ন্যায়পরায়ণ, সৎ, নিষ্ঠাবান, মেহনতী মানুষের বন্ধু ও সমাজসেবী হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। আগামীতে তাকে কালিকিনি পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ।
মন্তব্য করুন