থার্ড আই ডেস্ক: গ্রীষ্মের মৌসুম এলেই বাজারে লিচুর রসালো উপস্থিতি ক্রেতাদের আকৃষ্ট করে। মিষ্টি স্বাদ আর রসাল গুণের কারণে রাজশাহীর লিচুর আলাদা সুনাম রয়েছে দেশজুড়ে। ভালো লিচু চেনার জন্য কিছু সহজ লক্ষণ খেয়াল করলেই ভেজাল বা নিম্নমানের ফল এড়িয়ে চলা সম্ভব।
ভালো লিচু চেনার সহজ উপায়: স্বাভাবিকভাবে হালকা লাল বা গোলাপি রঙের লিচু সাধারণত পাকা ও ভালো হয়, একেবারে সবুজ লিচু কাঁচা হওয়ার সম্ভাবনা বেশি,
হাতে হালকা চাপ দিলে পাকা লিচু সামান্য নরম অনুভূত হয়, অতিরিক্ত নরম হলে সেটি নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে,ভালো লিচুতে মিষ্টি ও সতেজ ঘ্রাণ থাকে
টক বা অস্বাভাবিক গন্ধ থাকলে সেটি নিম্নমানের হতে পারে, বড় ও পরিপুষ্ট লিচু সাধারণত বেশি রসালো ও মিষ্টি হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, লিচু কেনার সময় খোসা, ডাঁটা ও কয়েকটি ফল খুলে ভেতরের অবস্থা পরীক্ষা করা উচিত। ফেটে যাওয়া, কুঁচকে যাওয়া বা অতিরিক্ত হালকা লিচু না কেনাই ভালো।
সচেতনভাবে লিচু নির্বাচন করলে যেমন নিরাপদ ও সুস্বাদু ফল উপভোগ করা যায়, তেমনি ভেজাল ও পোকামাকড় আক্রান্ত লিচুর ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব।
মন্তব্য করুন