থার্ড আই বিনোদন: স্ক্রিপ্ট চূড়ান্ত, শুটিংও শুরু, অথচ শেষ মুহূর্তে পাল্টে গেল প্রধান চরিত্রের মুখ। সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলের এই নাটকীয়তা নতুন নয়। শুটিং শুরু করেও সিনেমা থেকে বাদ পড়ার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই ও শ্রদ্ধা কাপুরের মতো শীর্ষস্থানীয় তারকারাও। ঐশ্বরিয়া রাই বচ্চন বাদ  পড়েছিলেন যে সব ছিনেমা থেকে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ সিনেমায় প্রধান চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু হঠাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসায় সিনেমার কাজ থেমে যায়। যার কারণে পরবর্তীতে কারিনা কাপুরকে বেছে নেন পরিচালক।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলতে চলতে’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়া রাইয়ের। এমনকি সিনেমার শুটিংও শুরু করে দিয়েছিলেন তারা। কিন্তু হঠাৎ ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে বেছে নেন পরিচালক। জানা গেছে, সেই সময়ে শুটিং ফ্লোরে এসে কাজে বাধা দিতেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খান। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেন পরিচালক।