থার্ড আই নিউজ : তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত আটটার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষে রেল চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে এদিন বিকেল চারটার দিকে আখাউড়া-সিলেট রেললাইনে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ গণমাধ্যমকে বলেন, বিকেল চারটায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত আটটার দিকে লাইনচ্যুত ওয়াগন উদ্ধারের কাজ সম্পন্ন হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
মন্তব্য করুন