থার্ড আই ডেস্ক : বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নেতানিয়াহুর প্রকাশ্য উপস্থিতি না থাকায় এ গুঞ্জন আরো জোরালো হয়েছে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে শেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন এবং তার সর্বশেষ ছবি প্রকাশের পর প্রায় চার দিন হয়ে গেছে।

এরপর থেকে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেগুলো শুধুমাত্র লিখিত আকারে দেওয়া হয়েছে।

তবে এর আগে নিয়মিত নেতানিয়াহুর ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে কোনো ভিডিও প্রকাশ হয়নি। এজন্যই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়ার ঘটনাও এ জল্পনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে দাবি করছে বিভিন্ন সূত্র।

এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে নেতানিয়াহুর এক ফোনালাপের বিষয়ে এলিসি প্যালেস একটি প্রতিবেদন প্রকাশ করলেও সেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি; কেবল ওই আলোচনার লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।

তবে তার মৃত্যুর খবর এখনো কোনো সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি।