থার্ড আই নিউজ : বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডসার, আংশিক মাদারীপুর) আসন থেকে সদ্য সংসদ সদস্য নির্বাচিত কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রত্যশা খোকন তালুকদার বিএনপি সরকারের মন্ত্রী স্থানে ঠাই পাবেন। বিএনপির সরকারের (প্রস্তাবিত) গঠিত মন্ত্রীসভায় ত্যাগী এই নেতার স্থান হতে পারে বলে প্রত্যাশা করছেন জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা। দলমত নির্বিশেষে এলাকাবাসীরা বলছেন, খোকন তালুকদার মন্ত্রী হওয়ার একজন যোগ্য প্রার্থী।
জান যায়, গত ১৬ বছরে আওয়ামী আমলে গুম হয়েছেন অন্তত দুইবার। ২০১৪ সালে তিন মাস ১৭ দিন ও ২০১৮ সালে ৩ দিন গুম ছিলেন তিনি। কারাবরণ করছেন বহুবার, দেড়শো’র বেশি মামলার আসামি হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রথমবার তাকে ধানমন্ডির মেট্রো শপিং মল ও শেষবার রমনা হোটেলের ভেতর থেকে তুলে নিয়ে যায়। পরে চালানো হয় অমানসিক নির্যাতন। প্রথমবার তাকে হাত-পা ও চোখ বেঁধে ফরিদপুরের কানাইপুরে মহাসড়কে ও শেষবার রমনা থানায় রেখে যান অজ্ঞাতরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬,১২৮ ভোট পেয়ে বিজীয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪,৬৪৬ ভোট। ১১ হাজার ৪৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হওয়ায় মাদারীপুর-৩ আসনে বইছে আনন্দের বন্যা।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে ১৯৯৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন বর্তমান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামে। তার বাবা হাজী এছাহাক উদ্দিন রতন তালুকদার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। খোকন তালুকদার ২০১৮ সালে মাদারীপুর-০৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে তার।
মন্তব্য করুন