থার্ডআই ডেস্ক : প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব, সহকারী কমিশনার/সচিব হিসাবে পদায়িত প্রায় ৩৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী ইয়োফাসের (YOFAS) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইয়োফাসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (এপিডি উইং) মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম (জয়)।
নবিগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এ নতুন পথচলায় মূলমন্ত্র হিসাবে কাজ করবে।
এই কমিটি সারাদেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন।
মন্তব্য করুন