থার্ড আই নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম এর উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বিএনপি বিটের সাংবাদিকরা।