থার্ড আই নিউজ : মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাছন্ন। দুপুরে ঢাকার অনেক স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি
18
মন্তব্য করুন