মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম মিলন (দৈনিক যুগান্তর-একাত্তর টিভি) ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের ফকির লিটন (দৈনিক রুপালী বাংলাদেশ)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কালকিনি কিশলয় বিদ্যানেকত হলরুমে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সম্মেলনের রিটানিং কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবা ইসলাম।
এছাড়া সংগঠনের সহ-সভাপতি কাজী কামরুজ্জামান (দৈনিক সকালের সময়), সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রকিবুজ্জামান (একুশে টিভি-মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক সৈয়দ শামীম (দৈনিক নিরপেক্ষ), প্রচার সম্পাদক মেহেদী হাসান মাসুম (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন (প্রগতি টিভি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সি ফরহাদ (দৈনিক সময়ের কাগজ) ও সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মাহি (কালবেলা)।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন তাবারক হোসেন, আসাদুজ্জামান লিমন, সুমন আহম্মেদ বাবু ও শামীম আহসান।
অনুষ্ঠান শেষে মাদারীপুর, কালকিনি ও ডাসারের পেশাদার সাংবাদিকবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন